Mojar Golpo

thumbnail

আইনজীবী বনাম শিক্ষক:বুদ্ধির লড়াই



 একজন শিক্ষক আর একজন আইনজীবীর মধ্যে মজার এক ঘটনা ঘটেছিল। একদিন আইনজীবী সাহেব তার পুরনো কুয়োটা সেই শিক্ষক মহাশয়কে বিক্রি করে দিলেন। কাগজ-কলম ঠিকঠাক, দামও চুকিয়ে দেওয়া হলো।

কিন্তু দু'দিন পরই আইনজীবী সাহেব হুট করে ফিরে এলেন শিক্ষকের বাড়িতে। মুখে একটু চালাকি ভাব নিয়ে বললেন, "শুনুন, আমি আপনাকে শুধু কুয়োটাই বিক্রি করেছি। কুয়োর ভেতরের জল কিন্তু আমারই মালিকানায়। জল ব্যবহার করতে চাইলে আলাদা পয়সা দিতে হবে!"

শিক্ষক মহাশয় প্রথমে একটু থমকে গেলেন, তারপর হাসিমুখে উত্তর দিলেন, "আরে, সেটাই তো বলতে যাচ্ছিলাম! আপনার জল তো আমার কুয়োয় জমে আছে। যদি এখনই সেগুলো না তুলে নেন, তাহলে আপনাকে কুয়ো ভাড়া দিতে হবে!"

একেবারে উল্টো মার খেয়ে আইনজীবী সাহেবের মুখে হাসি জমে গেল। তাড়াতাড়ি বললেন, "আরে না না, আমি তো শুধু মজা করছিলাম!"

শিক্ষক মহাশয় এবার জিতে গিয়ে বললেন, "দেখলেন তো? আপনারা আইনজীবীরা আমাদেরই তৈরি। শিক্ষকের সাথে চালাকি চলে না!

পরবর্তী গল্প পড়তে এখানে চাপ দিন👉👉🔗 : https://cutt.ly/Xr3deA2B


thumbnail

" প্রত্যেক পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত রয়েছে"!জীবন বাজি এবং প্রবাদের জন্ম!

 


থাইল্যান্ডে কুমিরের একটি খামারে একটি কোম্পানির বার্ষিক বনভোজন চলছিল। কোম্পানীর খেয়ালী মালিক হঠাৎ ঘোষণা করলেন, কেউ যদি কুমিরে ভরা এই পুকুর সাঁতরে জীবন বাঁচিয়ে এপার থেকে ওপারে গিয়ে উঠতে পারে তবে সে ৫ মিলিয়ন ডলার পুরস্কার পাবে। আর যদি সে মারা যায় তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন ডলার! >

দীর্ঘক্ষণ ধরে সাক্ষাৎ মৃত্যুর এই ভয়ংকর চ্যালেঞ্জ কেউই নিতে সাহস করেনি। হঠাৎ একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তার নিশ্চিত জীবনহানির কথা ভেবে পাড়ে দাঁড়ানো সবাই আফসোস করতে থাকে! তবে কোন এক

অলৌকিকতায় সৌভাগ্যক্রমে মরণপণ সাঁতরে অক্ষত অবস্থায় সে পুকুরটি পার হতে সক্ষম হয়, তখন অনেকেই তাকে সফলতা এবং পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দিত করছিল, কেউবা এই ভয়ানক দুঃসাহসিকতার জন্য ভৎসনা করছিল।

হাঁপাতে হাঁপাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর কোম্পানির মালিক ৫ মিলিয়ন ডলারের চেকটি সেই কর্মচারীটির হাতে তুলে দেন!

কিন্তু, তখনো আতঙ্কগ্রস্ত সেই কর্মচারীটি চেঁচিয়ে জানতে চান, “আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?” পরে জানতে পারা গেল, তার স্ত্রীই তাকে ধাক্কা দিয়েছিলেন

এবং সেই দিন থেকে এই প্রবাদটির সৃষ্টি হয় ,

" প্রত্যেক পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত রয়েছে"!

পরবর্তী গল্প পড়তে এখানে চাপ দিন👉👉🔗 : https://cutt.ly/Nr3dtDpg

thumbnail

ডাক্তারের চালাকি! ​পচা বনাম ডাক্তার: বুদ্ধি যুদ্ধ! ​ফেরত টাকার ফাঁদ! ​তিনশো টাকার মহিমা!

 


এক ডাক্তার তার ক্লিনিকের বাইরে সাইনবোর্ডে লিখে দিলো-

"তিনশো টাকায় চিকিৎসা করান , রোগ না সারলে পাঁচশো টাকা ফেরৎ!"

পচা ভাবলো যে , পাঁচশো টাকা কামানোর এই সুবর্ণ সুযোগ , সে ক্লিনিকে গেলো আর বললোঃ আমি কোনো জিনিসের স্বাদ পাইনা।

ডাক্তার :বাক্স থেকে 22 নম্বর ওষুধ বের করো আর তিন ফোঁটা খাইয়ে দাও।

নার্স তাই করলো!!

পচা : এটা তো পেট্রোল!

ডাক্তার :অভিনন্দন , আপনি স্বাদ অনুভব করছেন , বের করুন তিনশো টাকা।

পচার রাগ হলো আর কিছুদিন পরে আবার গেলো ক্লিনিকে আগের টাকা

উশুল করতে।

পচা : স্যার আমার স্মৃতিশক্তি কমজোর হয়ে গেছে।

ডাক্তার :বাক্স থেকে 22 নম্বর ওষুধ বের করো আর 3 ফোঁটা খাইয়ে দাও।

পচা : কিন্তু ওই ওষুধ তো জিহ্বার স্বাদ ফেরাবার জন্য।

ডাক্তার:এই দেখুন আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে , বের করুন তিনশো টাকা।

এইবার পচা ফন্দি আঁটলো যে করেই হোক পাঁচশো টাকা উদ্ধার করতেই হবে।

সে ক্লিনিকে গিয়ে বললোঃ আমার দৃষ্টিশক্তি কমে গেছে।

ডাক্তার :এর ওষুধ আমার কাছে নেই। এই নিন পাঁচশো টাকা।

পচা : এ তো দুইশো টাকা।

ডাক্তার :এইতো দৃষ্টিশক্তি ফিরে এসেছে। বের করুন তিনশো

টাকা 😭😭😭😭😭

পচা বেহুশ 😇😇😇

পরবর্তী গল্প পড়তে এখানে চাপ দিন👉👉🔗 : https://cutt.ly/mr3dyZla

thumbnail

ইন্টারভিউয়ের চমক! ​বল্টুর লজিক! ​অদ্ভুত প্রশ্নের সহজ উত্তর! ​ইট, হাতি আর বৃদ্ধার রহস্য!



চাকরির ইন্টারভিউ দিতে গেছে বল্টু.🤣🤣

প্রশ্নকর্তাঃ একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?

বল্টুঃ এটা তো সোজা। ৪৯টা।

প্রশ্নকর্তাঃ আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী?

বল্টুঃ ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।

প্রশ্নকর্তাঃ একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী?

বল্টুঃ ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।

প্রশ্নকর্তাঃ বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?

বল্টুঃ হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।

প্রশ্নকর্তাঃ এক বৃদ্ধা কুমির ভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?

বল্টুঃ কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে।

প্রশ্নকর্তাঃ শেষ প্রশ্ন, তার পরও বৃদ্ধা মা'রা গেলেন কেন?

বল্টুঃ প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার মাথায় পড়েছিল, তাই সে মা'রা যায়।😂

পরবর্তী গল্প পড়তে এখানে চাপ দিন👉👉🔗 : https://cutt.ly/Sr3du20F

thumbnail

বাবার চালাকি! ​প্লেট রহস্য!



 একদিন বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে..!😊

রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো-- তোর সাথে এই মেয়েটি কে রে ? 🤔

ছেলে বলল- বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে . . . তুমি এটা নিয়ে কী ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্কই নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড | আমরা দু'জন শুধু খুব ভাল বন্ধু।
বাপ বলল- ঠিক আছে..! 😇

পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল..!
এক সপ্তাহ পর...!😊

মেয়েটি ছেলেটিকে বলল --শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না, আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন।

ছেলেটি রেগে গিয়ে বলল-- শাট আপ.. . এসব কী কথা, তুমি কি আমার বাবাকে চোর বলছো ?

মেয়েটি বলল- তা না | কিন্তু, তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না, জিজ্ঞেস করতে আপত্তি কিসের?
ছেলেটি বলল- OK, আমি জিজ্ঞেস করব..!🙄

পরদিন ছেলে বাপকে একটা ই-মেল পাঠালো..তাতে লিখলো--আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি ... মানে, যদি ভুলবশতঃ আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন, তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট।

ইতি,
আপনার ছেলে..! 😊

এক ঘন্টা পরই বাবার জবাব এলো-- আমি এটা বলছি না যে তোর্ রুম পার্টনার রাতে তোর্ সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর্ সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে, নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম।

ইতি
তোর বাপ..!😂😢🙄

পরবর্তী গল্প পড়তে এখানে চাপ দিন👉👉🔗 : https://cutt.ly/kr3doOay
thumbnail

"চালের হিসাব!"



জামাই নতুন বউকে গত রাতে জিজ্ঞেস করল...

"বিয়ের আগে তোমার জীবনে কেউ ছিল?"

বউ বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা বাক্স বের করল এবং সেটা জামাইকে দিল...
বাক্সের ভিতরে ছিল ৫০ টাকার একটা নোট আর ৭টা চালের দানা...

জামাই: "এগুলো কী??"

বউ: "যখনই কাউকে পছন্দ হতো বা প্রেমে পড়তাম, একটা করে চাল রাখতাম এই বাক্সে..."

জামাই: "মানে তুমি তো ৭ জনকে ভালোবেসেছো?? 😳 আর এই ৫০ টাকা কোথা থেকে আসল??"

বউ: "সপ্তাহখানেক আগে ১ কেজি চাল বিক্রি করে ৫০ টাকা পেয়েছিলাম... এই ৭টা চাল তখন আর বিক্রি করতে পারিনি..." 😁😁

এখন জামাই হাসপাতালের বেডে শুয়ে আছে...
নার্সকে জিজ্ঞেস করছে—"আপু, ১ কেজিতে কতগুলো চালের দানা থাকে ?" ☹️

😁😁
পরবর্তী গল্প পড়তে এখানে চাপ দিন👉👉🔗 : https://cutt.ly/pr3daolP
thumbnail

"বাঙালির বুদ্ধি!"



 সাগরে নৌকা নিয়ে ঘুরছে এক আমেরিকান, এক পাকিস্তানী আর এক বাংলাদেশী।

হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে এল। দৈত্য প্রচন্ড রাগী কন্ঠে বললঃ

তোরা অনুমতি ছাড়াই আমার

এলাকায় ঢুকেছিস। এখন আমি তোদের মেরে ফেলব!

ওরা তো ভয়ে হাউ-মাউ করে কাঁদতে লাগল। ওদের কান্নায় দৈত্যের মন কিছুটা নরম হল।

দৈত্য বললঃ

ঠিক আছে, তোদের একটা চান্স

দিচ্ছি। তোরা কোন কিছু সাগরের পানিতে ফেলে দিবি।

যদি আমি সেটা তুলে আনতে পারি তাহলে তোদের মেরে ফেলব। আর যদি না তুলে আনতে না পারি ছেড়ে দেব।

আমেরিকান লোকটি বন্দুকের একটা বুলেট পানিতে ফেলল।

দৈত্য সাথে সাথে সাগরের

পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল,আর আমেরিকান লোকটিকে মেরে ফেলল।

এবার পাকিস্তানের লোকটি একটা সুই পানিতে ফেলে দিল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল,আর পাকিস্তানী কে মেরে ফেলল।

এবার বাংলাদেশী লোকটির পালা।

সে প্যান্টের চেন খুলে সাগরে-হিস্যু করে দিলো😁।

এখন ঠেলা সামলাও, বাঙ্গালি কি জিনিস?????

জয় বাঙালি, জয়, জয়।😁

ভালো লাগলে কমেন্ট করুন,,

পরবর্তী গল্প পড়তে এখানে চাপ দিন👉👉🔗 : https://cutt.ly/wr3dsFFx

thumbnail

"বিদ্যুৎ বিলের কলা যুক্তি"



 বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে!!বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো কলার দাম কত???

দোকানদারঃ কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম!!

প্রকৌশলীঃ মানে কি ?!?

দোকানদারঃ যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে দুই টাকা পিচ, যদি রুগির জন্যে নেন তাহলে ৩টাকা পিচ, আর যদি নিজে খাওয়ার জন্যে নেন তবে ৫ টাকা পিচ!!

প্রকৌশলীঃ ইয়ার্কি কর, একই কলার দাম বিভিন্ন হয়?!

দোকানদারঃ একই খুঁটি হতে বিদ্যুৎ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর, কারখানায় গেলে আরেক দর। তাহলে আমার কলা কি দোষ করলো??

পরবর্তী গল্প পড়তে এখানে চাপ দিন👉👉🔗 : https://cutt.ly/Qr3dfg59


thumbnail

"৩টি মূল্যবান উপদেশ ও শিকারীর বোকামি"

 

দু'‌মি‌নি‌টের এক‌টি ‌শিক্ষনীয় গল্প

Create By Ai


এক শিকারি ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিলো।

পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি অনেক বড় শিকারি! জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই সেই। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন ১০০ গ্রামও না, আমাকে খেয়ে তুমি কী মজা পাবে ? আমাকে খেলে তো তোমার পেটেও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারাজীবন কাজে লাগবে।এমনভাবে সে কথাবার্তা বলছিলো যে শিকারির মন নরম হয়ে গেল। কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। সে ভেবে দেখলো, ঠিকই তো। এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি, পাখিটা কী বলতে চায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারি রাজি হওয়ায় পাখিটি বললো,

আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে।

শিকারি বললো, ঠিক আছে। পাখি ১ম বাক্য বললো -

কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না’।

শিকারি বললো, খুব ঠিক কথা। সত্যিই তাই। কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই।

পাখি বললো, এবার আমাকে গাছের ডালে যেতে দাও। আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারি ছেড়ে দিলো। গাছের ডালে উঠে পাখি ২য় বাক্য বললো-

যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না।’

শিকারি বললো, এটাও ঠিক। যা আর আমার নেই, তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগডালে উঠলো। শিকারি বললো, এবার তৃতীয় উপদেশটি বল।

পাখি বললো, তৃতীয়টি বলার আগে দেখে নিই, আগের দুটি উপদেশে থেকে তুমি কিছু শিখেছ কিনা।পাখিটি বললো-

আমার পেটে আছে ২০০ গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারি খুব আফসোস করতে লাগল। হায় হায়! এ আমি কী করলাম। ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম! বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগডালে।

সে হাসলো। বললো, দেখ, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই ১০০ গ্রাম। আমার ভেতরে ২০০ গ্রামের মুক্তো থাকবে কীভাবে? বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। কিন্তু তুমি তা-ই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন। কারণ উপদেশ কান দিয়ে শুনেছো। কিন্তু তা থেকে কিছুই শেখনি।

পরবর্তী গল্প পড়তে এখানে চাপ দিন👉👉🔗 : https://cutt.ly/7r3df7Mw

About

Powered by Blogger.

Facebook

Search This Blog

Blog Archive

Banner

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Native

Social 18+

Subscribe Us